
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাধারণ মানুষ তাকিয়ে উন্নয়ন দেখলেও টিসিবির পণ্য ছাড়া তাঁরা সংসার চালানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। ব্যাংক ফতুর করে ফেলে হাজার কোটি টাকা পাচার করছে লুটেরার দল। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মুখ থুবড়ে পড়বে।
আজ শনিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, বিএনপি যতই ভালো কথা বলুক না কেন, দুর্নীতির সেই পুরোনো স্বর্গরাজ্য ফিরে পেতেই মরিয়া হয়ে উঠেছে। বিএনপি পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপি ও আমিনুল ইসলাম গোলাপ। বক্তব্য দেন পটুয়াখালী জেলা সভাপতি অনিমেশ হাওলাদার, পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান রুস্তুম আলী, কেন্দ্রীয় সদস্য বি এম শাজাহান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে