ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সুমন মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সুমন মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে মো. আব্দুল মন্নাছের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান। তিনি বলেন, ‘প্রায় সাত-আট মাস ধরে ভারতীয় বন্য হাতির দল সীমান্ত পেরিয়ে এসে ফসলি জমি ও ঘরবাড়িতে আক্রমণ করে আসছে। আজ এই আক্রমণের ঘটনা ঘটলে স্থানীয়রা দল বেঁধে হাতির দলকে ধাওয়া দেয়। এ সময় অসাবধানতাবশত ওই হাতির পায়ে পিষ্ট হয়ে সুমনের মৃত্যু হয়েছে।’
ওসি টিপু জানান, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়া সুমনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে