গতবারের চেয়ে এবারের ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের সংখ্যা কমেছে। গরম, লোডশেডিং ও ট্রেনে টিকিটবিহীন যাত্রীর নিষেধাজ্ঞার ফলে ঘরমুখী মানুষের যাত্রা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ২৯ লাখ ৯২৩ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন। যার মধ্যে মঙ্গলবার ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং গতকাল বুধবার ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন।
ঈদের ছুটি এবার নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। সেই অনুযায়ী ঘরে ফেরা যাত্রীর সংখ্যা গতবার থেকে প্রায় অর্ধেক কম।
২০২২ সালের সিমের তথ্য বলছে, ঢাকা ছেড়েছিল প্রায় ১ কোটি ১৫ লাখ মানুষ। আর ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঢাকা ছেড়েছিল প্রায় ৭৩ লাখ। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১ কোটি ৫ লাখ। সে সময় করোনা থাকলেও ঈদযাত্রায় মানুষের সংখ্যা কমেনি।
তবে গত দুই দিনে এবার ঢাকা ছেড়েছে মাত্র ২৯ লাখ মানুষ। আগামী শনিবার ঈদ হলে বাকি থাকবে দুই দিন। আর এই দুই দিনে ঘরে ফেরা মানুষের সংখ্যা গতবারের চেয়ে বেশি হবে না বলে ধারণা অনেকের। ট্রেনে নির্দিষ্টসংখ্যক যাত্রী আর গরম ও গ্রামে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে রাজধানীকেই উপযুক্ত মনে করছে তারা।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নিয়াজ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি আছে, তবে বাড়ি যাওয়া হবে না। গ্রামে গত কয়েক দিনে লোডশেডিং বেশি। এই গরমে বিদ্যুৎ না থাকলে গ্রামে টেকা দায় হয়ে পড়বে।’
একই কথা বলছেন সংবাদমাধ্যমে চাকরিরত নিশাত বিজয়। তাঁর বাড়ি যশোরে। নিশাত বলেন, ‘খুলনা বিভাগে গরম অনেক। বৃষ্টি হবে না। তাই ঈদের ছুটিতে ঢাকায় থাকব।’

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৯ ঘণ্টা আগে