আন্তর্জাতিক বাজারে দাম কমায় সয়াবিন তেলের দাম ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ৮-১০ টাকা কমাল আমদানিকারক ও পরিশোধন মিলমালিকেরা। আজ মঙ্গলবার পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন নতুন দাম ঘোষণা করেছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ৮ টাকা এবং বোতলজাত ১০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া পাম তেল (খোলা) ৫ টাকা এবং বোতলজাত ১২ টাকা দাম কমানো হয়েছে। আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা। লিটারপ্রতি ৮ টাকা কমিয়ে তা ১৫৯ টাকা করা হয়েছে। ১ লিটার সয়াবিন তেলের বোতল ছিল ১৮৯ টাকা। ১০ টাকা কমিয়ে তা ১৭৯ টাকা করা হয়েছে। ৫ লিটার বোতলের দাম ছিল ৯১৬ টাকা, তা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে।
আগে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ছিল ১৩৩ টাকা। এখন প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে তা ১২৮ টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার পাম তেলের বোতল ছিল ১৬০ টাকা, ১২ টাকা কমিয়ে তা ১৪৮ টাকা করা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবলস অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে তা কমানো হলো।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে