আদর্শ ওজন বজায় রাখা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া রোগ প্রতিরোধ ও শরীর পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। তবে ওজন কমানোর বিষয়টি মোহের পর্যায়ে চলে গেলে তা আর সাধারণ কোনো বিষয়টি থাকে না, গুরুতর সমস্যায় পরিণত হয়। এমনই ঘটনা ঘটেছে চীনে। চীনা এক তরুণী তাঁর স্নাতকোত্তর ডিগ্রি ছেড়ে দিয়েছিলেন স্রেফ ওজন কমানোর আশায়। তবে তিনি ব্যর্থ হননি।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ঝেজিয়াং প্রদেশের শ্যাং নামের ওই নারীর ওজন ৯০ কেজিতে পৌঁছালে সেমিস্টারের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। তাঁর বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ব্যর্থ হয়নি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ওই নারী ৫ কেজি ওজন কমিয়ে ফেলতে সক্ষম হন। শ্যাং অভিযোগ করেন, এক সেমিস্টারেই তাঁর ওজন ১০ কেজি বেড়ে যায়। তাঁর দাবি, দীর্ঘ সময় বসে থেকে পরীক্ষাগারে কাজ করায় কোনো ধরনের শারীরিক কর্মকাণ্ড না থাকায় তার ওজন বেড়ে যায়।
শ্যাং বলেন, ‘মোটা হয়ে যাওয়ার কারণে আমি বেশি কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। আমার অস্বস্তি বোধ হয়।’ এক ভিডিও তিনি বলেন, ওজন বাড়ার পর থেকেই তাঁর নানা ধরনের শারীরিক সমস্যার শুরু হয়।
শ্যাং জানান, বিশ্ববিদ্যালয় ছাড়ার পরপরই তিনি জিমে গিয়ে শারীরিক পরিশ্রম শুরু করেন। এর মধ্যে রয়েছে সাঁতার, ব্যাডমিন্টন, সিঁড়ি চড়াসহ আরও বেশি কিছু কাজ। কেবল পরিশ্রমই নয়, এই সময় শ্যাং কম ক্যালরিযুক্ত খাবার খাওয়া শুরু করেন। বিশেষ করে সবজি, বিভিন্ন সামুদ্রিক খাবার এবং দানাদার খাবার খেতে শুরু করেন তিনি।
শ্যাংয়ের পরিশ্রম এবং দৃঢ় মনোবলের ফলাফলও মিলেছে হাতেনাতে। কয়েক মাসের মধ্যেই ওজন ৮০ কেজি থেকে কমে দাঁড়িয়েছে ৬৫ কেজিতে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শ্যাংয়ের শারীরিক রূপান্তরের একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই শ্যাংয়ের দৃঢ় মনোভাব এবং ইচ্ছাশক্তির প্রশংসা করেছেন। আবার অনেকে তার বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি। তাদের মত, বিশ্ববিদ্যালয় চালিয়ে গিয়েও ওজন কমানো সম্ভব হতো।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে