
সহপাঠী বন্ধুর আত্মহত্যার খবরে শোক সইতে না পেরে আরেক বন্ধুর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। ২১ ঘণ্টার ব্যবধানে ঘটনা দুটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নে।
মারা যাওয়া দুই বন্ধু হলো শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে ইয়াসিন (১২) ও পার্শ্ববর্তী রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে ইসা হাওলাদার (১৩)। তারা কদমতলার মরহুম মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
দুই বন্ধুর আত্মহত্যা করার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধু ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আত্মহত্যার বিষয়ে দুই পরিবারের বরাত দিয়ে রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ খায়রুল ইসলাম জানান, ‘ইয়াসিন ও ইসা একই মাদ্রাসার সহপাঠী। গতকাল সোমবার বেলা ৩টার দিকে ইসা হাওলাদার তার বাবার সঙ্গে অভিমান করে ছাগলের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বন্ধু ইসার মৃত্যুতে ইয়াসিন চরম শোকাহত হয়ে পড়ে। তাই আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২৯ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে