কানাডার টরন্টোতে গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবেই আজ প্রথমবারের মতো প্রদর্শিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার।
কানাডায় বাংলাদেশ হাইকমিশনের জানানো তথ্যমতে, আজ কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেল লাইট বক্স সিনেমা ৭-এ ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রথমবারের মতো প্রদর্শিত হবে। এ সময় সিনেমাটিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করা অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া উপস্থিত থাকবেন। এ ছাড়া উপস্থিত থাকবেন সিনেমাসংশ্লিষ্ট অনেকেই।
সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা আর নুসরাত ফারিয়া অভিনয় করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে। তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ অনেকেই অভিনয় করেছেন এই চলচ্চিত্রে।
নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছেন, টরন্টো উৎসবে প্রদর্শনীর পর আগামী অক্টোবর অথবা নভেম্বরে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘মুজিব’।
সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ভাষায়। অন্য ভাষাভাষীদের সুবিধার্থে হিন্দি ও ইংরেজি সাবটাইটেল করা হয়েছে।
উল্লেখ্য, সিনেমাটির শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ করা হয়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে