
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই নেভি সিল কমান্ডো ইয়েমেনগামী অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য জাহাজে করে একটি অস্ত্রের চালান পাঠিয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট পরিচয় গোপন রাখা দুই কর্মকর্তার বরাতে আজ সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ওই দুই নৌ কমান্ডো উত্তাল সমুদ্রে হারিয়ে যান। এই দুই কমান্ডোর খোঁজ এখনো পাওয়া যায়নি। তাঁদের খুঁজে পেতে এখনো অভিযান চলছে। অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে বিশাল সমুদ্রে তাঁদের হারিয়ে যাওয়ার খবর তিন দিন পর প্রকাশ্যে এল।
ওই কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়া উপকূলে আদেন উপসাগরের উত্তাল সমুদ্রে একটি জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ওই সেনারা। তাঁদের ধারণা ছিল জাহাজটিতে অস্ত্র রয়েছে। ওই সময় সিঁড়ি থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান এক কমান্ডো। তখন তাঁকে বাঁচাতে আরেকজন সাগরে ঝাঁপ দেন। তবে কোন সূত্রে তাঁরা জাহাজটিকে সন্দেহ করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
নেভি সিলের প্রটোকল অনুযায়ী, যদি কোনো সহকর্মী সমুদ্রে পড়ে যান—তাহলে অপর সেনা তাঁকে উদ্ধারে সমুদ্রে নামতে বাধ্য।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, হুথিদের কাছে ইরানের অস্ত্র সরবরাহে বিঘ্ন ঘটানোর অভিযানের অংশ ছিল এটি।
তিনি আরও জানিয়েছেন, গত শুক্রবার ইয়েমেনজুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে যৌথ হামলা চালিয়েছে—সমুদ্রে অস্ত্র আটকের চেষ্টার সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক নেই।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে