
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে ভারতের নৌবাহিনী এ তথ্য জানায়।
গতকাল শনিবার রাত ১১টার দিকে ওই পোস্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতীয় রণতরি আইএনএস কোলকাতার সফল অভিযানে সাবেক এমভি রুয়েনকে জিম্মি করে থাকা ৩৫ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এর ফলে সন্ধ্যা নাগাদ কোনো হতাহতের ঘটনা ছাড়াই জলদস্যুদের কবল থেকে ১৭ নাবিকসহ জাহাজটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এতে আরও বলা হয়, ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতি রোধ করে আইএনএস কোলকাতা। এ কাজে আরেক রণতরি আইএনএস সুভদ্রা, হ্যাল আরপিএ, পি৮আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফ্ট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে।
অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকের উপস্থিতির জন্য জাহাজটিতে শুদ্ধি অভিযান চালানো হয়েছে বলেও এক্স পোস্টে জানানো হয়।
গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে।
গত মঙ্গলবার ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৩ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে