সোমালীয় জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই হওয়ার পর পেরিয়ে গেছে ১৫ দিন। কিন্তু জাহাজটি এবং এর জিম্মি ২৩ নাবিকের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি আসেনি। সর্বশেষ ২০ মার্চ জলদস্যুরা যোগাযোগ করেছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।
এ বিষয়ে এমভি আবদুল্লাহর মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ২০ মার্চের পর আর যোগাযোগ হয়নি। তবে নাবিকদের সঙ্গে নানা মাধ্যমে যোগাযোগ হচ্ছে। তাঁরা জাহাজে সুস্থ ও নিরাপদ আছেন।
সর্বশেষ তথ্যমতে, সোমালীয় পান্টল্যান্ড পুলিশ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতীয় নৌবাহিনীর কড়া নজরদারিতে রয়েছে জিম্মি জাহাজটি। এসব বাহিনীর সঙ্গে রয়েছে কমান্ডো হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ।
বিবিসি সোমালিকে ২৩ মার্চ দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুউফ বলেছেন, এমভি আবদুল্লাহ এখন সোমালিয়ার জিফলের উপকূলীয় এলাকায় আছে।
মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ১২ মার্চ জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। সেই থেকে জিম্মি হয়ে আছেন জাহাজের ২৩ নাবিক।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৭ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে