বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। এই অবস্থায় ত্রাণ হিসেবে খাদ্য ও পোশাকের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাঠানো হচ্ছে বন্যার্তদের কাছে। আর এতে বাজারে বেড়ে গেছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের দাম। স্বাভাবিক সময়ে যে ট্যাবলেট এক বক্স (১০০ পিস) ১০০ টাকার মধ্যে বিক্রি হতো, এখন তা কিনতে হাজার টাকা গুনতে হচ্ছে।
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পাশাপাশি শুকনো চিড়ার দামও বেড়েছে। ৬০ টাকা কেজির চিড়া এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এভাবে দাম বাড়ানোর জন্য যথারীতি সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। পুরান ঢাকার বাবুবাজারের মেসার্স আলিফ-লাম মিম মডেল ফার্মেসির স্বত্বাধিকারী জাকির হোসেন রনি বলেন, বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের তীব্র সংকট চলছে। সংকটের কারণে ১০০ টাকা বক্সের ট্যাবলেট ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা নিজেরা কিনে বাড়তি দামে বিক্রি করছেন।
গতকাল পুরান ঢাকার মিটফোর্ড, বাবুবাজার, ইসলামপুর, শাহবাগসহ বিভিন্ন ফার্মেসিতে খোঁজ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়নি। দোকানিরা জানান, চাহিদা বাড়ায় একশ্রেণির ব্যবসায়ী ও দালালেরা এই ট্যাবলেট মজুত করে অস্বাভাবিক দামে বিক্রি করছে।
হেলথ কনজ্যুমার্স রাইট ফোরামের সদস্যসচিব ইবনুল সাঈদ রানা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ মুহূর্তে বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে ছলচাতুরী চলবে না।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সোনিয়ার ল্যাবরেটরিজ লিমিটেড ও অ্যামিকো ফার্মাসিউটিক্যালস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তৈরি ও বাজারজাত করে। তবে অ্যামিকো ফার্মার ট্যাবলেট এখন বাজারে নেই। বাজারে হঠাৎ চাহিদা দেখা দেওয়ায় সংকট তৈরি হয়েছে।
সোনিয়ার ল্যাবরেটরিজের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফারুক বলেন, বর্তমানে দৈনিক চাহিদা তিন-চার লাখ ট্যাবলেট। কিন্তু তৈরি হচ্ছে এক হাজারের মতো। আগে যাদের বিনা মূল্যে দেওয়া হয়েছিল, তারা বাড়তি দামে বিক্রি করছে।
এদিকে বাজারে খাওয়ার স্যালাইন, চিড়ার সংকট দেখা দিয়েছে। চিড়া বিক্রেতারা দাম বাড়ানোয় একে অপরকে দোষারোপ করছেন।
পুরান ঢাকার মৌলভীবাজারের মুদিদোকানি সাইফুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগেও তিনি প্রতি কেজি চিড়া ৬০ টাকায় বিক্রি করেছিলেন, বর্তমানে তা ৯০ টাকায় বিক্রি করছেন।
এ বাজারের চিড়া বিক্রেতা আনিসুর রহমান বলেন, তাঁর দোকানে চিড়া নেই। তিন দিন ধরে বিক্রি বন্ধ রেখেছেন। আগে ২৫ কেজি ১ হাজার ৩০০ টাকায় কিনেছিলেন। এখন তা ২ হাজারে নিতে হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫