
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিককে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম আহমেদ উল্লাহ (৩৮)।
শনিবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিদগ্ধ আট শ্রমিককে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে আহমেদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধ বাকি সাত শ্রমিক হলেন বরকত উল্লাহ ওরফে রফিক (২৩) আনোয়ার হোসেন (৪৫), আল আমিন (২৩) জাহাঙ্গীর আলম (৪৮), হাবীব (৩৫), মো. খাইরুল ওরফে রফিকুল (২১) ও আবুল কাশেম (৩৯)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, রাতে চট্টগ্রাম থেকে আটজন দগ্ধকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর মধ্যে আহমেদ উল্লাহ নামে একজন মারা গেছেন। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
এদিকে বরকত উল্লাহর শরীরের ৬০ শতাংশ, আনোয়ার হোসেনের ২৫ শতাংশ, আল আমিনের ৮০ শতাংশ, জাহাঙ্গীর আলমের ৭০ শতাংশ, হাবিবের ৪৫ শতাংশ, আবুল কাশেমের ৭০ শতাংশ ও খায়রুল ইসলামের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এই শ্রমিকদের সহকর্মী নাজমুল ইসলাম বলেন, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের শীতলপুর তেঁতুলতলা এলাকায় জাহাজে কাজ করার সময় তেলের ট্যাংকে বিস্ফোরণ হয়ে দগ্ধ হন তাঁরা। প্রথমে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আটজনকে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল নিয়ে আসা হয়।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে