
চলতি অক্টোবর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। শুধু তাই নয়, এ মাসেই একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সেই সঙ্গে মাসের প্রথম দিকেই দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার আবহাওয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় গত মাসের (সেপ্টেম্বর) আবহাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। সেখানে আবহাওয়া, জলবায়ুসংক্রান্ত যাবতীয় বিষয় বিশ্লেষণ করে চলতি মাসের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস বার্তায় বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে; এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আরও বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে; দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে।
দেশের নদ-নদীগুলোর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক অবস্থা বিরাজ করতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।
এদিকে আজ সারা দেশেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে—ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৬ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে