
বৃষ্টি হলেই রাজধানীর রাস্তাগুলো পানির নিচে চলে যায়। এ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না নগরবাসী। আজ বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতেও রাজধানীর বিভিন্ন সড়কে জলজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার পথে পরিবাগ পর্যন্ত রাস্তার এক পাশ পানির নিচে। এ রাস্তা দিয়ে চলাচল করা যানবাহনের চাকার অর্ধেকের বেশি পানিতে ডুবে যাচ্ছে।
বৃষ্টির কারণে সেখানে আটকা পড়া নাজমুল হাসান বলেন, শাহবাগ এলাকায় বরাবর যেমন যানজট থাকে তেমনই আছে। শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে পরীবাগ পর্যন্ত রাস্তায় পানি আটকে রয়েছে।
রাজধানীর শান্তিনগর এলাকার রাস্তাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
বৃষ্টি নিয়ে অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন। শুভ্র সিনহা রায় নামে একজন লিখেছেন, ঢাকা শহর পানির তলে।
আজ দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ৯০ মিলিমিটার। তবে ঢাকায় দিনে সামান্য বৃষ্টি হলেও সন্ধ্যার পর বৃষ্টি বাড়তে থাকে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগরে আগামী ৪৮ ঘণ্টা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দু–তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দু–এক দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামী শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে