কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ মিনিটের আকস্মিক ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে জিনারী ইউনিয়নের অধিকাংশ এলাকা। গতকাল শুক্রবার রাতে হঠাৎ শিলাবৃষ্টিসহ ঝোড়ো বাতাস ওই অঞ্চলে আঘাত হানে।
স্থানীয়রা জানিয়েছেন, হোসেনপুর উপজেলার উত্তর দিকের জিনারী ইউনিয়ন ও সিদলা ইউনিয়নের কিছু এলাকায় শুক্রবার রাতে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়, সেই সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডব। এতে উপড়ে যায় অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সেই সঙ্গে আমন ধানেরও ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন ব্যাহত হচ্ছে যান চলাচল।
এ ঝড়ে গাবরগাঁও, নামা জিনারী, হলিমা, ডাকরীয়া, বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামেগঞ্জে লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নামা জিনারীর বাসিন্দা মো. শামসুল হক জানান, রাত ৭টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। চোখের সামনে গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। গ্রামের অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ধানের ক্ষতি হয়েছে।
হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাসুদ রানা বলেন, ‘জিনারী ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারণে পোল ভেঙে যায় ও লাইনের ওপরে গাছপালা পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমাদের লোকজন লাইন সচল করার চেষ্টা করছে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মণ্ডল বলেন, ‘রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে