
কয়েক বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ওটাই ছিল বাংলাদেশে তাঁর প্রথম কাজ। ‘ডুব’-এ তাঁর সহশিল্পী ছিলেন ইরফান খান। জানা গেল, বাংলাদেশের আরেকটি ছবিতে কাজ করছেন তিনি। ওই ছবিতে পার্নো অভিনয় করবেন মোশাররফ করিমের সঙ্গে।
মোশাররফ ও পার্নো জুটির এই নতুন ছবির নাম ‘বিলডাকিনি’। বানাবেন ফজলুল কবীর তুহিন। ডিসেম্বরের প্রথম দিকে রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে ‘বিলডাকিনি’র শুটিং শুরু হওয়ার কথা। পার্নোর সঙ্গে শিডিউল নিয়ে আলাপ করতে নির্মাতা তুহিন এখন কলকাতায়। সেখান থেকেই জানালেন, এটি নারীশক্তির গল্প। মাতৃত্বের স্বাধীনতার গল্প। মোশাররফ করিম থাকবেন ছবিতে। আরও থাকবেন লুৎফর রহমান জর্জ।
‘বিলডাকিনি’ হতে যাচ্ছে মোশাররফ-পার্নোর একসঙ্গে প্রথম ছবি। কিন্তু কী কারণে এ ছবিতে পার্নো মিত্রকে চাইছেন নির্মাতা? তুহিন বলেন, ‘এই গল্পে একজন গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গে মানানসই হবে, প্রথম থেকেই এটা আমার মনে হয়েছিল।’
পার্নো মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘বিলডাকিনি’-তে অভিনয়ের খবর নিশ্চিত করে বলেন, ‘এ ছবির প্রস্তাব পাওয়ার কিছুদিন পর গল্পটা হাতে আসে। গল্প পড়ে ভালো লেগেছিল। তারপর যখন শুনলাম মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। তাঁর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’
মোশাররফ করিম এখন ‘ড্রাইভার’ ছবির শুটিং করছেন সাভারে। এ ছবির কাজ শেষ হবে চলতি মাসেই। ডিসেম্বর থেকে ‘বিলডাকিনি’র জন্য শিডিউল রেখেছেন তিনি। অন্যদিকে পার্নো মিত্র বর্তমানে একটি হিন্দি ছবিতে অভিনয় করছেন। কিছুদিনের বিরতিতে কলকাতা এসেছিলেন। শিগগিরই আবার শহর ছাড়বেন। হিন্দি ছবিটির শুটিং শেষ করে ডিসেম্বরে আসবেন বাংলাদেশে। ‘বিলডাকিনি’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে থাকবেন সাহিল রনি। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতার।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫