যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল কপি চার কোটি ৩০ লাখ ডলারে বিক্রি করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩৬৯ কোটি টাকার বেশি। ঐতিহাসিক দলিল বিক্রির নিলামে এই সংবিধানের দাম বিশ্ব রেকর্ড গড়েছে। বহুজাতিক মার্কিন প্রতিষ্ঠান সোথবির বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবিধানের বিরল এই অনুলিপিটি বিক্রি হয়। তবে এই সংবিধানটি ঠিক কে কিনেছেন তা জানা যায়নি।
স্বাধীনতা অর্জনের পর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলে ইউএস চার্টার বা মার্কিন সনদ স্বাক্ষর করা হয়। ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বাক্ষরিত সনদের মধ্যে বর্তমানে ১১টি কপি পাওয়া যায়। এর মধ্যে এটি একটি। যুক্তরাষ্ট্রের জাতির জনক জর্জ ওয়াশিংটন, বেনিয়ামিন ফ্রাঙ্কলিন এবং জেমস ম্যাডিসনসহ দেশটির প্রতিষ্ঠাতারা এই সনদে স্বাক্ষর করেছিলেন।
সোথবি বলছে, ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের একটি দল নিলামে এই নথি কেনার জন্য ৪ কোটি মার্কিন ডলার পর্যন্ত দর হাঁকিয়েছিল। তবে তাদের কাছে বিক্রি করা হয়নি।
সোথবির একজন মুখপাত্র বলেছেন, কমিশনসহ চার কোটি ৩০ লাখ ডলারে বিক্রির ঘটনাটি বিশ্ব রেকর্ড।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে