প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। ‘মা’ নামের এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন পরীমণি। এর মধ্যে ছবির শুটিং শুরু হলেও পরী তাতে অংশ নেবেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো পরীর জন্য বিশেষ গান। গেয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ।
‘নাচে খুশিতে মন আজ দিশেহারা, দুটি নয়নে ফুটেছে স্বপ্নতারা’—মাহী ফ্লোরার লেখা এমন কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুনতাসীর। সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। বুধবার গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ।
জানা গেছে, এই গান ছবিতে ব্যবহার হবে পরীমণির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানের মধ্য দিয়েই ছবির গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘গানের সুর করার আগে পর্যন্ত মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরির পর মনে হলো, এই গানের জন্য মমতাজই সেরা।’
একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার নিজেই। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ ছবিতে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫