
সারা দেশে ১৭ কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। দেশে মোবাইল ফোন চাহিদার ৭০ শতাংশ এখন দেশেই তৈরি হয়। আমেরিকা সহ বিশ্বের বেশ কিছু দেশে মোবাইল ফোন, কম্পিউটার রপ্তানি করা হচ্ছে। দেশের ৯৮ শতাংশ ভূখণ্ড দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আয়োজিত মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী প্রযুক্তি পণ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যোগ দিয়ে এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটালাইজেশনে বাংলাদেশ উদাহরণ তৈরি করেছে। বাংলাদেশ নামের আগে যখন ডিজিটাল শব্দটা যুক্ত করা হয়, পৃথিবীতে আর কোনো দেশ তাদের নামের আগে ডিজিটাল শব্দটা যুক্ত করার সাহস দেখায়নি। আমাদের এক বছর পরে ব্রিটেন তাদের নামের আগে ডিজিটাল শব্দ যুক্ত করে, ছয় বছর পরে ভারত এবং ২০১৯ সালে পাকিস্তান ডিজিটাল পাকিস্তান কর্মসূচি ঘোষণা করে।
ডিজিটাল বাংলাদেশ অনেক কাজই সহজ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে কোনো কিছুই আমরা স্থবির হতে দিইনি, ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সচল রেখেছি। কারণ দেশে এখন ১৩ কোটি ইন্টারনেট কানেকটিভিটি আছে। আগামী ২০২২ সালের মধ্যে গ্রামাঞ্চলে পৌঁছে যাবে ফাইভ জি। তৃতীয় সাবমেরিন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, যা ২০২৪ সালের মধ্যে ব্যবহার করা যাবে। দ্বিতীয় বঙ্গবন্ধুর স্যাটেলাইটও উৎক্ষেপণ হবে শিগগিরই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান, কম্পিউটার সিটি সেন্টারের সাংগঠনিক সম্পাদক এস এম ওয়াহেদুজ্জামান, টোগি সার্ভিসের নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল মোল্লা, প্রযুক্তি পণ্য ব্যবসায়ী আব্দুল ফাত্তাসহ আরও অনেকে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫