ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলন হয়েছিল ১৯২৮ সালে। সেবার সেই সম্মেলনের অতিথি হয়ে এসেছিলেন নজরুল। উঠেছিলেন বন্ধু কাজী মোতাহার হোসেনের বাড়ি বর্ধমান হাউসে। সে সময়ই ফজিলাতুন্নেসার সঙ্গে পরিচয় হয় নজরুলের। নজরুল তখন হাত দেখায় পারদর্শী হয়ে উঠেছেন। ফজিলাতুন্নেসার হাতও দেখেছিলেন তিনি।
ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। নজরুল প্রায় আধঘণ্টা ধরে গভীর মনোযোগ দিয়ে ফজিলাতুন্নেসার হাত দেখেছিলেন। হাতের মস্তিষ্করেখা, জীবনরেখা, হৃদয়রেখাসহ নানা রেখা দেখলেন নজরুল। সঙ্গে সঙ্গে ফলাফল নির্ণয় করতে পারলেন না। একজন জ্যোতিষীর মতো সূর্য-চন্দ্রের সঙ্গে সম্বন্ধযুক্ত তারাদের অবস্থান টুকে নিলেন। রাতে বিশদভাবে পরীক্ষা করবেন বলে জানালেন।
এরপর ঘটল এক রহস্যময় ঘটনা। রাতে খাওয়ার পর কাজী মোতাহার হোসেন ঘুমিয়ে পড়েছিলেন। ভোর হওয়ার আগে ঘুম ভেঙে গেলে দেখলেন, পাশে নজরুল নেই। কোথায় গেলেন তিনি? সকালে নাশতা খাওয়ার সময় নজরুল ফিরে এসে এক অদ্ভুত গল্প শোনালেন। নজরুল বললেন, রাতে ঘুমিয়ে তিনি এক জ্যোতির্ময় নারীকে দেখেছিলেন। তাঁকে অনুসরণ করতে শুরু করায় সেই নারী একটি আলোর রশ্মিতে পরিণত হলেন। বিস্ময় ও কৌতূহল নিয়ে নজরুল সেদিকে এগিয়ে গেলেন। সেই আলোকরশ্মি নজরুলকে নিয়ে গেল ফজিলাতুন্নেসার ঘরে। ফজিলাতুন্নেসা ঘরের দরজা খুলে কবিকে অভ্যর্থনা জানালেন। কবি প্রেম নিবেদন করলেন, ফজিলাতুন্নেসা তা প্রত্যাখ্যান করলেন।
এই রহস্যময় স্বপ্ন থেকে প্রকৃত ঘটনা আজও উদ্ধার হয়নি। তবে কবি সে রাতে ফজিলাতুন্নেসার ঘরে গিয়েছিলেন বলেই মনে হয়। কারণ, ফজিলাতুন্নেসার গলার লম্বা মটরমালার হারটা ছিঁড়ে দুখান হয়ে গিয়েছিল। অত্যন্ত জোরাজুরি করা না হলে এই হার ছিঁড়ে যাওয়ার কথা নয়।
ফজিলাতুন্নেসা যে কবির ওপর চটেছিলেন এবং কখনোই তাঁকে ক্ষমা করেননি, তা তাঁর পরবর্তী আচরণ থেকেই বোঝা যায়। কবি ‘সঞ্চিতা’ উৎসর্গ করতে চেয়েছিলেন ফজিলাতুন্নেসাকে। প্রত্যাখ্যাত হয়ে পরে তা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন নজরুল।
সূত্র: কাজী মোতাহার হোসেন, আত্মস্মৃতি, পৃষ্ঠা ১১৩-১১৪

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৩ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে