ভাষা যদি বেড়া তৈরি করে, তাহলে সেই বেড়া টপকানোর পন্থাও আমাদের দেয় কবিতা। অন্য ভাষার কবিতার স্বাদ নেওয়ার অর্থ, সেই ভাষাভাষী মানুষের বোধবুদ্ধিরও সুবাস নেওয়া, যা আর অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। ইউরোপের কবিতার ইতিহাসে যদি চোখ রাখি, দেখা যায় এক ভাষার কবিতা অন্য ভাষায় কী প্রবল প্রভাব ফেলেছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক গুরুত্বপূর্ণ কবির কতটা ঋণ জমা হয় অন্যান্য ভাষার কবিদের কাছে। হয়তো তাঁর নিজের ভাষার অন্য কবিদের কাছে জমা ঋণের তুলনায় যা বেশি ছাড়া কম নয়। এটাও মনে রাখতে হবে প্রতিটি দেশের প্রতিটি ভাষার কবি ক্রমেই ধুঁকতে ধুঁকতে শেষ হয়ে যাবেন, যদি না তিনি বিদেশি ভাষার কবিতার মাধ্যমে নিজেকে জারিয়ে নেন। যখন একজন কবি তাঁর নিজের দেশের মানুষের জন্য লিখছেন বা বলছেন, তাঁকে প্রভাবিত করেছে এমন বিদেশি ভাষার অসংখ্য কবির স্বরও কিন্তু তখন তাঁর মধ্যে মিশে যাচ্ছে। সেই সঙ্গে তিনি নিজেও যখন বলছেন, তখন সেই স্বর অন্য ভাষার নতুনতর কবিদের মধ্যে বাহিত হচ্ছে, যাঁরাও আবার সেই নির্যাসটুকু নিয়ে নিজেদের দেশ, ভাষা এবং আত্মার নিজস্ব সম্পদে তা মেশাচ্ছেন। কিছুটা তাঁর নিজের সরাসরি প্রভাব অন্য কবিদের মধ্যে, কিছুটা তাঁর লেখার অনুবাদে, কিছুটা তাঁর নিজের ভাষার পাঠকের মধ্যে একজন কবি এক সেতু রচনা করে থাকেন। প্রত্যেক কবির কাজের বেশির ভাগটাই তাঁর ভাষাভাষী, তাঁর অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যেই আবেদন তৈরি করে এটা ঠিকই।
এবার পুরস্কার দেওয়া হচ্ছে একজন কবিকে। আমি তাঁকে কাব্যভুবনের সীমান্ত অতিক্রম করা এক মূল্যবোধের প্রতিষ্ঠাতা হিসেবেই দেখতে চাইছি। এ কথাটিকে পোক্ত করে তুলে ধরার জন্য কখনো কখনো একজন কবিকে দায়িত্ব দেওয়া উচিত এবং আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি শুধু আমার গুণপনা প্রদর্শনকারী হিসেবে নয়। কবিতার সামগ্রিক তাৎপর্যের মধ্যে নিহিত একটি সময়ের প্রতীক হিসেবেই।
মার্কিন বংশোদ্ভূত ব্রিটিশ কবি টি এস এলিয়ট ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৬ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে