
সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা তালায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান।

বক্তারা আরও বলেন, উন্নয়নে পিছিয়ে থাকায় তালার জনগণ নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হলেও এর সমাধান হচ্ছে না। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করার দাবি এলাকাবাসীর। উপজেলা ভূমি অফিস না থাকায় জনগণকে এ-সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে তালাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন তাঁরা।
উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে এবং উপজেলা নাগরিক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ারদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, নাগরিক কমিটির সহসভাপতি ডা. জাকির হোসেন, রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালা উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা উল্লেখিত দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে