
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য লুট হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন টিসিবি ডিলার মো. সোহাগ।
এদিকে পণ্য লুট হওয়ায় আজ বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের খালি হাতে ফিরতে হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।
ডিলার সোহাগ বলেন, ‘১ হাজার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশসহ বাকিরা এই কাণ্ড ঘটিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, অভিযুক্তদের আইনের আওতায় এনে যেন জিজ্ঞাসাবাদ করেন। তাহলেই সব তথ্য বেরিয়ে আসবে।’
তাহেরা বানু নামে এক উপকারভোগী বলেন, ‘বাজারে জিনিসপাতির যে দাম, পণ্যগুলো পেলে চরম উপকার হতো। আমাদের রিজিকের ওপর যারা হাত দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
অভিযুক্ত গ্রাম পুলিশ আসোম উদ্দিন বলেন, ‘ডিলার আমাকে বলে টিসিবির পণ্যগুলো পাহারা দিলে ৫০০ টাকা দিবে। আমি তাঁকে বলি, আমি অসুস্থ মানুষ, এক হাজার টাকা দেন অন্য কাউকে দিয়ে পাহারা দেওয়াই। পরে ডিলার আর আমাকে কিছু না বলে চলে যায়। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে দেখি টিসিবির পণ্য রাখা রুমের দরজা-জানালা ভাঙা।’
আরেক অভিযুক্ত স্থানীয় তাহের মিয়া বলেন, ‘যে ঘরটিতে পণ্য রাখা হয়েছিল, সেটার দরজা-জানালা আগে থেকেই ভাঙা ছিল। তাই বলেছিলাম দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। কিন্তু ডিলার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আমি চলে যাই। আমার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা সত্য নয়।’
ইউপি সচিব নুরুজ্জামান বলেন, ‘আমি ডিলারকে বলেছিলাম, গ্রাম পুলিশের সঙ্গে আরও দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। ডিলার আমার কথা শোনেনি। ফলে এই ঘটনা ঘটেছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। লুট হওয়া মালামাল উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে