
কয়েক দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নোয়াখালীর বোরো ধানচাষিরা। খেতে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা ও কেটে রাখা ধানগুলো শুকিয়ে ঘরে তোলায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে পানিতে পচে গেছে কাটা অনেক ধান।
কৃষক ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে পাকতে শুরু করে নোয়াখালীর ৯ উপজেলার বোরো ধান। গত সপ্তাহের প্রথম থেকে ধান কাটতে শুরু করেন কৃষকেরা। ইতিমধ্যে ৪০ ভাগের বেশি ধান কাটা হয়েছে। কিন্তু ৩-৪ দিনের বৃষ্টিতে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।
সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কৃষক নূর উদ্দিন বলেন, তিনি প্রায় এক একর জমিতে বোরো চাষ করেছেন। ওই সময় বৃষ্টি না হওয়ায় পানির অভাব থাকলেও বিকল্পভাবে পানির ব্যবস্থা করে চাষাবাদ করা হয়েছে। ধানের ফলনও ভালো হয়েছে; বিঘাপ্রতি এক মণের বেশি ফলন আশা করেছিলেন। ধান পাকতে শুরু করেছে; কিন্তু হঠাৎ করে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ধানগুলো কাটতে পারছেন না। ইতিমধ্যে ধানখেতে পানি জমে গেছে। আশপাশে খাল নেই যে পানি বের করার ব্যবস্থা করবেন। পানি কমে এলে ধান কাটা শুরু করার কথা জানান তিনি।
কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর নবী বলেন, দুই একর জমির একটা ধানও এখনো কাটা সম্ভব হয়নি। খেতজুড়ে পানি, পানি নামা ছাড়া ধান কাটা সম্ভব হবে না। এ ছাড়া ঝোড়ো বাতাসে অনেক ধান নুয়ে পড়েছে।
ফলাহারী গ্রামের রফিক উল্যাহ জানান, গত কয়েক দিনে প্রায় দুই একর জমির ধান কেটেছেন। ৯০০ টাকা করে মজুরিতে ৪ জন শ্রমিক নেওয়া হয়েছে। প্রায় ৩০ মণের মতো ধান ঘরের বিভিন্ন স্থানে স্তূপ করে রেখেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বোরো মৌসুমে জেলার ৯টি উপজেলায় বোরো ধানের চাষ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৮৬ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯২৪ টন।
বৃষ্টির কারণে পাকা ধান ঘরে তুলতে কৃষকেরা বিপাকে পড়েছেন জানিয়ে নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা বৃষ্টি-পরবর্তী ধান ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া বৃষ্টির কারণে কৃষকেরা বড় ধরনের ক্ষতির শিকার হলে তাঁদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৮ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে