বৈরী আবহাওয়ায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এ জি এম আবদুস সালাম।
এর আগে প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বিকেল সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আবদুস সালাম বলেন, বিকেল ৪টার দিকে নদী এলাকায় দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। যাত্রী, যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সাড়ে ৫টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে