বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৫০০ টন সারবোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি লাইটার জাহাজ পানিতে ডুবে গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা মাস্টারসহ আট কর্মচারী সাঁতরে পাশের লাইটার জাহাজে উঠতে সক্ষম হন।
লাইবেরিয়ার পতাকাবাহী ক্লিংকারভর্তি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভ্যালোর সঙ্গে ধাক্কা লেগে এমভি শাহজালাল এক্সপ্রেস লাইটার জাহাজের প্রোপেলার ভেঙে যায়, যার ফলে ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে লাইটার জাহাজটি ডুবে যায়।
হাড়বাড়িয়া-৮ এলাকায় এমভি ভিটা অলম্পিক নামের একটি জাহাজ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়া এলাকায় যাচ্ছিল ডুবে যাওয়া জাহাজ এমভি শাহাজালাল এক্সপ্রেস। তবে জাহাজটি ডুবে গেলেও চ্যানেল সচল রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ।
তিনি বলেন, জাহাজ ডুবলেও চ্যানেল সচল রয়েছে। চ্যানেলে কোনো সমস্যা নেই। জাহাজটি ডোবার খবর পেয়ে জাহাজের মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। মালিকপক্ষ জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে ঢাকা থেকে রওনা দিয়েছে।
বন্দরের নিয়ম অনুযায়ী জাহাজ অপসারণের জন্য তারা ১৫ দিন সময় পাবে। এই সময়ের মধ্যে মালিকপক্ষ জাহাজ উদ্ধারে ব্যর্থ হলে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জাহাজে থাকা সার পানিতে দ্রবীভূত হলে পরিবেশের বিপর্যয় ঘটবে কি না—এমন প্রশ্নে ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, সার একটি দ্রবণীয় পণ্য। পানির স্পর্শে এলে এটি দ্রবীভূত হবেই। মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর পর বোঝা যাবে আসলে কী অবস্থায় রয়েছে।
ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি শাহাজালাল এক্সপ্রেসের মালিক ভাই ভাই শিপিং নাইন নামের একটি কোম্পানি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে