বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিকে নাসিমা আক্তার (২০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটারে পিত্তথলিতে পাথর অপারেশনের পর তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই নাসিমার মৃত্যু হয়েছে। তবে ক্লিনিকের স্বত্বাধিকারী ও চিকিৎসক সুনীল কুমার দাসের দাবি, রোগী হার্ট অ্যাটাকে মারা গেছেন। নিহত নাসিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের বাসিন্দা এবং সমান হাওলাদারের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পিত্তথলিতে পাথর থাকায় নাসিমা আক্তারকে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত আনুমানিক ১১টার দিকে তাঁর অপারেশন শুরু হয়। রাত প্রায় ৪টার দিকে অপারেশন চলাকালে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, রোগীর মৃত্যুর বিষয়টি তাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ফজরের নামাজের পর বহিরাগত দুই ব্যক্তির মাধ্যমে তাঁদের জানানো হয় যে, তাঁদের রোগী মারা গেছেন। এ ঘটনায় স্বজনদের কান্নায় ক্লিনিক এলাকা ভারি ওয় ওঠে।
নিহতের স্বামী সুমনের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি তাদের ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। আমার স্ত্রীর মৃত্যুর কারণ জানতে চাই এবং ডাক্তারের বিচারের দাবি জানাচ্ছি।
চিকিৎসক ও পলি ক্লিনিকের মালিক সুনীল কুমার দাস অভিযোগ অস্বীকার করে বলেন, অপারেশন থিয়েটারেই হার্ট অ্যাটাকে মারা গেছে। তবে আমাদের দায়িত্বে কোনো ঘাটতি ছিল না।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহাবুবুল আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিহত নাসিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী। তার ৭ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে