
গণভোটকে জাতির ভবিষ্যতের চলার পথ নির্ধারণী ভোট বলে আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। গতকাল শুক্রবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
ইসি বলেন, যাঁরা এখনো ভোট দেওয়ার স্বাদ পাননি, তাঁদের জন্য প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ এল। বিগত নির্বাচনে ফেক আনসার সাজিয়ে কেন্দ্রে রাখা হয়েছিল। সেই সুযোগ এখন আর নেই। বিগত দিনের নির্বাচনের থেকে বর্তমান সময়ে পরিস্থিতি অনেক ভালো।
পোস্টাল ভোটে কোনো ত্রুটি-বিচ্যুতি রাখা হবে না জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোটারের লাইভ লোকেশন ছাড়া কোনো পোস্টাল ভোট গ্রহণ করা হবে না। পোস্টাল ভোট গণনায় সময় বেশি লাগবে। প্রবাস থেকে আসা ব্যালটগুলোর জন্যই সময় বেশি লাগবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, প্রত্যন্ত এলাকায় হেলিপ্যাড প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার। এ সময় নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
৩ মিনিট আগে
নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমায়ূন। পথে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
৪ মিনিট আগে
যুবলীগের নীলফামারীর সৈয়দপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা-পুলিশ। আজ রোববার ভোররাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
৭ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১৭ মিনিট আগে