বরগুনা-১ আসনের সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় বিএনপির এক এজেন্টকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলা চরকগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত এজেন্ট মো. হেমায়েত হোসেন, যিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান রিপন জানান, নির্বাচনী মাঠে পাহারায় থাকা বিএনপির কর্মীদের খবর পেয়ে হাতপাখা প্রার্থীর সমর্থকেরা বস্তাভর্তি লাঠিসোঁটা নিয়ে গাবতলা বাজারের দিকে এগোতে থাকেন। বিএনপি কর্মীরা তাঁদের বাধা দিলে তাঁরা পশ্চাৎপদ হন এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত থাকে।
তবে পরে হেমায়েত হোসেন হাতপাখা প্রার্থীর গাড়িকে প্রশাসনের গাড়ি মনে করে পরিস্থিতি জানাতে গেলে গাড়ির ভেতর থেকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাঁকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। বর্তমানে বরগুনায় পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা অভিযোগ করে বলেন, তাঁদের পরাজয় নিশ্চিত হওয়ার পর হাতপাখা প্রার্থীর সমর্থকেরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। তাঁরা নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। তিনি প্রশাসনকে কঠোর হওয়ার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
৪ মিনিট আগে
নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমায়ূন। পথে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
৬ মিনিট আগে
যুবলীগের নীলফামারীর সৈয়দপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা-পুলিশ। আজ রোববার ভোররাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
৮ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১৯ মিনিট আগে