বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই রাতে রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে।
এ সময় বিষয়টি বুঝতে পেরে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা পৌর শহরের কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তার নাম মাওলানা ইলিয়াস হোসাইন। তিনি গুদিঘাটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ।
বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা অভিযোগ করে বলেন, ‘অনেকগুলো কাগজে স্বাক্ষর করতে হবে বলে প্রিসাইডিং কর্মকর্তা আমাদের কাছ থেকে স্বাক্ষর নেন। কিন্তু পরে আমরা বুঝতে পারি, সেটি ছিল রেজাল্ট শিট। বিষয়টি জানাজানি হলে তিনি সঙ্গে সঙ্গে কাগজটি ছিঁড়ে ফেলেন। আমরা এ ঘটনায় নির্বাচনকে প্রভাবিত করার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করছি। দ্রুত তাঁর অপসারণ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।’
তাঁরা আরও বলেন, ঘটনার প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলেও কোনো ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হননি, যা অত্যন্ত দুঃখজনক।
পরে রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সিফাত বিন সাদেক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা মাওলানা ইলিয়াস বলেন, ‘আমি কাজ এগিয়ে রাখতে স্বাক্ষর নিয়েছিলাম।’

দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
৩ মিনিট আগে
নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমায়ূন। পথে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
৫ মিনিট আগে
যুবলীগের নীলফামারীর সৈয়দপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা-পুলিশ। আজ রোববার ভোররাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
৮ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১৮ মিনিট আগে