ঘূর্ণিঝড় রিমালের বৈরি আবহাওয়ার মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ জেলে জাহাঙ্গীর ঘরামীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর আজ শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীরের মৃগী রোগ ছিল জানিয়েছেন তার বোন নাজমা বেগম। গত সোমবার জাহাঙ্গীর মাছ ধরতে নদীতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
নিহত জেলে জাহাঙ্গীর বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা বারেক ঘরামির ছেলে। জাহাঙ্গীরের বোন নাজমা বেগম বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে গত সোমবার সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে কীর্তনখোলা নদীতে যায়।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আবহাওয়া কিছুটা ঠিক হলে খোঁজ করে তার সন্ধান করে ব্যর্থ হই। পরে আজ শুক্রবার তার ভাসমান লাশ উদ্ধারের খবর পেলাম।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীরকে সব শেষ গত সোমবার নদীর তীরে মাছ ধরতে দেখেছিল লোকজন। কিন্তু সে কীভাবে নদীতে পড়ল তা জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে