
বরগুনার পাথরঘাটার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সন্ধ্যা সোয়া সাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এর আগে বিকেল চারটায় পর থেকে দমকা হাওয়া বয়েছে উপকূলীয় এলাকায় এবং আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় বরগুনার পাথরঘাটা উপকূলীয় অঞ্চলে ১৫৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আজ শনিবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব তথ্য জানানো হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাঁন মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে উপকূলীয় পাথরঘাটা উপজেলায় ১৫৬টি আশ্রয়কেন্দ্র ও ১ হাজার ৩০০ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রত্যেক উপজেলার সব কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে