
‘আপনার প্রিয় মানুষটির জন্য আমাদের এই ভাসমান দোকান থেকে একটি ফুল কিনবেন। ‘‘পটুয়াখালীবাসী’’ সংগঠনের স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে আছে ফুল বিক্রির জন্য। এ ফুল বিক্রির লভ্যাংশ দিয়ে শতবর্ষের একজন বৃদ্ধ পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ এভাবেই কথাগুলো বলছিলেন পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড়ের ফুল বিক্রেতা মাহমুদ হাসান রায়হান।
এবারে একই দিনে বসন্তের সূচনা আর বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে স্মরণীয় রাখতে ফুল বিক্রি করে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় রায়হানের ‘পটুয়াখালীবাসী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সকালে সরেজমিনে পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে কিছু গোলাপ ও ফুলের তোড়া। পেনসিলে আঁকা কাগজে লেখা রয়েছে, ‘গোলাপ ৩০, তোড়া ১৩০ ও ক্রাউন ১৫০ টাকা। ফুল বিক্রির লাভের টাকা অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে’। স্বেচ্ছাসেবী সংগঠনের এ ভিন্ন আয়োজন পটুয়াখালী শহরের প্রতিটি মানুষের নজর কেড়েছে।
জানা যায়, করোনার ভয়ে মানুষ দিশেহারা, আপন হয়ে যাচ্ছে পর, চেনা মানুষটি হয়ে যাচ্ছে অচেনা এবং প্রিয় মানুষটি হয়ে যাচ্ছে অপ্রিয়। তখন দেশের অন্যান্য দেশপ্রেমিকের মতো পটুয়াখালীর অসহায় ও কর্মহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ‘পটুয়াখালীবাসী’ এ সংগঠনটি। সব ভয়কে পদদলিত করে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসে। তাইতো ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, আমরা সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাই আমরা চিন্তা করি বিশ্ব ভালোবাসা দিবসে কি করা যায়। কিছুদিন আগে আমরা জানতে পারি গরিব একটি পরিবারে শতবর্ষের অসুস্থ এক বৃদ্ধা তাঁর নাতি মো. শাহিনকে (১৮) নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। তাই তাঁর নাতিকে একটি রিকশা কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ জন্য আমরা ফুল বিক্রি করছি।
সভাপতি আরও বলেন, আজকে ফুল কেনার সঙ্গে এই ভালো কাজটি যুক্ত থাকুক। হয়তো আপনার প্রিয় মানুষটির জন্য এটিই হবে বড় উপহার।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে