ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা বড়ি ও টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৬৫), মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) ও মো. সেলিম (২৬)। তাঁদের মধ্যে জাহাঙ্গীর ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মঞ্জু ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও অন্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে।
লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। স্থানীয় বাসিন্দারা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালান।
রিফাত আহমেদ বলেন, অভিযানে ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯টি ইয়াবা বড়ি ও ৪৪ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জব্দ অস্ত্র, মাদকসহ আটক ব্যক্তিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে। কোস্ট গার্ডের টহলও জোরদার করা হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে