
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে মঞ্চে উপস্থিত হন। ১টার দিকে উপস্থিত মানুষের মাঝে বক্তব্য দেন।
দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। ২ হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। এসব ত্রাণের মধ্যে চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানান, বেলা দেড়টায় কলাপাড়ার শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো কলাপাড়া শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শহরে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ শেষে উপস্থিত জনতার মধ্যে বক্তব্য দেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে কলেজ মাঠে বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ ছাড়া পুরো উপকূলের মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক মাইকিং করা হয়।
এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে উপকূলের মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তার আগমনে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ঘূর্ণিঝড় রিমাল-পরবর্তী ক্ষয়ক্ষতি দেখতে এবং উপকূলের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর এই আগমন।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরিশালের সিটি মেয়র, আবুল খায়ের আবদুল্লাহ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে