
পটুয়াখালীর দুমকিতে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৬টায় মাইকিং করে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জানা গেছে, দুমকি উপজেলা বিএনপির একাংশ আজ সকাল ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছে। একই সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান শিকদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান জানান, ১৪৪ ধারা জারি করায় তাঁদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি সমাবেশে সংঘাতের আশঙ্কায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে