
পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটার তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়। স্থানীয়রা বলেন, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে পড়ে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
জামাল সরদার বলেন, ‘প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় আমের গাছও উপড়ে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে ১৩টি টিনের ঘর ও অনেকগুলো গাছ দমকা হাওয়ার কারণে উপড়ে পড়েছে। ক্ষয়ক্ষতি হিসাব করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে