
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
আজ বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গত রোববার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।
পুলিশ কমিশনার আরও বলেছেন, কী কারণে রাশেদুল কর্মস্থলে আসছেন না, সেটি বলা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে। তাঁর কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ২টার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এর পর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে