ভোলার মনপুরায় বিরল প্রজাতির প্রায় ৬০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে। আজ রোববার দুপুরে পচা কোড়ালিয়া বিটের আওতায় বাসনভাঙ্গা বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ। পরে বিকেলে মনপুরায় দখিনা হাওয়া সি বিচ এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
পচা কোড়ালিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আব্বাস আলী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ রোববার ভোর থেকে মেঘনা নদীতে বাসনভাঙ্গা বালুর চরে একটি কচ্ছপ আটকে আছে এমন সংবাদ জানায় জেলেরা। পরে পচা কোড়ালিয় বিটের টহল দল নিয়ে বাসনভাঙ্গা চরে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে পচা কোড়ালিয়া বিটে নিয়ে আসি। অক্ষত থাকায় মনপুরা দখিনা হাওয়া সি বিচে মেঘনা নদীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।’
এ বিষয়ে বন বিভাগের মনপুরা রেঞ্জের কর্মকর্তা রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পচা কোড়ালিয়া বিটের বন কর্মীরা যে কচ্ছপটি উদ্ধার করেছেন সেটি জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ। মনপুরা থেকে বিচ্ছিন্ন চর বাসনভাঙ্গা চর থেকে উদ্ধার করে মনপুরার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এটি অবমুক্ত করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে