
বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে নির্মিত মার্কেটসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানেরও একটি মার্কেট রয়েছে।
আজ সোমবার দিনভর নগরীর রূপাতলীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় সওজ। এ সময় বুলডোজার দিয়ে সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুপাশে অবৈধভাবে পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আমরা দখল জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিদে বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকে প্রচার করা হয়েছিল। যারা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।’
এদিকে স্থাপনার কয়েকজন মালিকের অভিযোগ, তাঁদের স্থাপনা থাকা জমির দলিলপত্র রয়েছে। অনেকে আবার মার্কেটে দোকান ভাড়া নিতে টাকা দিয়ে ক্ষতির মুখে পড়েছেন।
অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের মামলায় অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। তিনি দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি র্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে