
বরগুনার পাথরঘাটায় হাঁড়িটানা সালেহীয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রুহুল আমিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান মনিরুল কাদিরের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসার সুপার মাও. রুহুল আমিন।
গতকাল বুধবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান।
মাদ্রাসার সুপার রুহুল আমিন বলেন, ‘১২ ফেব্রুয়ারি মাদ্রাসার অন্য শিক্ষকদের সঙ্গে জরুরি সভা হয়। সভায় পরীক্ষার ফিসের উদ্বৃত্ত টাকা শিক্ষকদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী চেক ব্যাংকে জমা দেওয়া হয়। চেক অনুমোদনে বিলম্ব হওয়ায় টাকা উত্তোলন করতে পারিনি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে আমি মাদ্রাসায় আসলে আমাকে মানহানিকর গালিগালাজ করতে থাকে শিক্ষক মনিরুল কাদির। আমি এর প্রতিবাদ করলে মনিরুল কাদির ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে।’
মাদ্রাসার সুপার রুহুল আমিন আরও জানান, মনিরুল কাদির ছালেহীয়া দাখিল মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি পাথরঘাটা সদর ইউনিয়নের কাজির দায়িত্ব পালন করছেন। কাজির দায়িত্ব পালনের জন্য প্রায় সময়ই বিবাহের কাজে মাদ্রাসার বাইরে অবস্থান করেন। এ ছাড়া বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল কাগজপত্রে স্বাক্ষর নিয়া মেয়েদের বাল্যবিবাহের কাবিন করিয়ে টাকা আত্মসাৎ করেন। পরবর্তীকালে কাবিন করে নাই বলিয়া অস্বীকার করিয়া টাকা আত্মসাৎ করে। এ নিয়ে স্থানীয়রা মনিরুল কাদিরের ওপর ক্ষুব্ধ। তা ছাড়া নিয়মিত বিলম্বে মাদ্রাসায় এসে ও পাঠদান না করার কারণে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মনিরুল কাদির তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার ও ইবতেদায়ি শাখার প্রধানের মধ্যে হাতাহাতি হয়েছে। এর মধ্যে সুপার রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে