ঝালকাঠির নলছিটিতে এক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত পণ্য যেমন চিপস, নুডুলস, মসলা পাওয়া যায়। এ জন্য ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এর বাইরে কোনো ব্যবসায়ী যদি অধিক মূল্যে পণ্য কেনা-বেচা করে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে