
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। আজ বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত প্রথম জেটিতে লাইমস্টোন (ছোট পাথর) নিয়ে পানামার পতাকাবাহী ‘জেন’ নামের জাহাজ নোঙর করেছে।
দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে বাংলাদেশে আসে জাহাজটি। ইনার ও আউটার অ্যাঙ্করে লাইটারেজে করে বন্দরের জেটিতে ২৪ হাজার টন লাইমস্টোন নিয়ে নোঙর করে। ২০০ মিটার দীর্ঘ এই জাহাজটি পায়রা বন্দরের জেটিতে নোঙর করায় বন্দর কর্তৃপক্ষ ও জেটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। এ সময় তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করে দিনটি স্মরণীয় করে রাখেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বলেন, ‘আজ পরীক্ষামূলকভাবে একটি জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পায়রা বন্দর সফরে আসবেন এবং বন্দরের জেটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করবেন।’
২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পায়রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আর ২০১৬ সালের আগস্টে বন্দরের বহিনোঙরে অপারেশন কার্যক্রম শুরু হয়। সেই থেকে বন্দরে আগত জাহাজগুলো লাইটারেজের মাধ্যমে পণ্য খালাস করত। এ ছাড়া পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে চলত কয়লা খালাস কার্যক্রম। তবে প্রথম জেটি উদ্বোধন করার পর নিয়মিত এই বন্দরে পণ্য আমদানি ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। সে জন্য জেটির সংযোগ সড়ক ও সেতু নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে