
পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে মাটির খুঁড়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটি খুঁড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা লাশটি উদ্ধার করেন।
নিহত আয়েশা বেগম (৬৫) একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাজারে পচা মাছ ও তরকারি টোকানোর কাজ করতেন। বাজারের লোকজন জানিয়েছেন তিন–চার দিন ধরে আয়েশা বেগমকে বাজারে দেখা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসী দুর্গন্ধ ও গর্তের আলামত দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, গৃহবধূর শরীরে পচন ধরেছে। দু–তিন দিন আগে তাঁকে মেরে মাটিচাপা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সন্দেহভাজন একজন আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে