পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিকের নাম মো. রুস্তম হাওলাদার। তিনি পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা। চুরির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দেউলী সুবিদখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মোশারেফ হোসেন।
গরুর মালিক কৃষক রুস্তম হাওলাদার বলেন, বলদ ও গাভিসহ আমার পাঁচটি গরু ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রেখে আসি। আজ বুধবার সকালে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখি একটি গরুও গোয়াল ঘরে নেই। পাঁচটি গরুই দুর্বৃত্তরা রাতে চুরি করে নিয়ে গেছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মঙ্গলবার রাতে রুস্তম হাওলাদার নামের এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৩ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে