একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্রসৈকত। এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এখানে কমপক্ষে ৬ লাখ পর্যটক আগমনের আশা করছেন হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ঈদের ছুটিতেই পর্যটকদের ভিড়ে মুখর থাকে কুয়াকাটা। এবারও এর ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে হোটেল-মোটেলের অধিকাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের বরণ করে নিয়ে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং করা ও ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল-মোটেল। এ ছাড়া সৈকতের ছাতা-বেঞ্চও নতুন করে সাজানো হচ্ছে। মোটকথা পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা ব্যস্ত সময় পার করছেন।

কুয়াকাটার হোটেল পায়রার স্বত্বাধিকারী মো. রেজাউল করিম বলেন, ‘রোজায় পুরো এক মাস পর্যটক না থাকায় হোটেল পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। আশা করছি ঈদে পর্যটক আসলে আবার সে ক্ষতি পুষিয়ে নিতে পারব।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বিগত বছরের কথা মাথায় রেখে এবার পর্যটক বরণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কুয়াকাটার সব হোটেল-মোটেল। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় ৬ লাখ পর্যটকের আগমন ঘটার সম্ভাবনা আছে।’
এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকেরা এখানে এসে যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে