
পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশকে লগি-বইঠা নিয়ে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। গতকাল শনিবার বিকেল ৫টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী ঢনঢনিয়া কেদির খালে এ ঘটনা ঘটে।
ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মাছ শিকার, আহরণ, পরিবহন, ক্রয়–বিক্রয় ও মজুত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ ফাঁড়ি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গতকাল বিকেল ৫টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী ঢনঢনিয়া কেদির খালে কয়েকজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নৌকা নিয়ে অভিযান চালান। এ সময় ওই এলাকার এক থেকে দেড় শ জেলে লগি–বইঠা নিয়ে তাঁদের ধাওয়া দেয় এবং তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। বাধ্য হয়ে মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ সদস্যরা ফিরে যান।
এ বিষয়ে মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘ঢনঢনিয়া খালে অভিযান পরিচালনার সময় ওই এলাকার মৎস্য ব্যবসায়ী রমিজ ও আল–আমিন মুন্সি এক থেকে দেড় শ লোক নিয়ে আমাদের কাজে বাধা দেয়। আমাদের পর্যাপ্ত জনবল না থাকায় ফিরে আসতে হয়।’
উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢনঢনিয়া কানাই খালে কয়েকজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখি সাত–আটটি নৌকায় জাল রয়েছে। নৌকার কাছে গেলে ওই এলাকার জেলেরা লগি–বইঠা নিয়ে আমাদের ধাওয়া করে এবং ইটের খোয়া মারে। তখন আমরা চলে আসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা মৎস্য কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।’
ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, ‘ঘটনার বিষয় আমাকে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। অবরোধ সময়ে কাউকে ছাড়া দেওয়া হবে না।’
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ কামরুল ইসলাম বলেন, ‘উপজেলা মৎস্য কর্মকর্তা আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমি বিষয়টি দেখছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে