
মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র শিগগিরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে।
সব মিলিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এ কেন্দ্র থেকে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি এটি।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সঞ্চালন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণকাজ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে। বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান জানান, উৎপাদন চালু রাখার জন্য ১ লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে ১ লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে; যার ফলে পরিবেশের ওপর এ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে তা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে