ভোলার বোরহানউদ্দিনে বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম জান্নাত বেগম (২৬)। তিনি ওই এলাকার রুবেল মোল্লার স্ত্রী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, শনিবার সকালে জান্নাত বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ করে পাড়ের মাটি ভেঙে পুকুরে তলিয়ে যায়। জান্নাত ওই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের কারণে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে