
খুলনা-বরিশাল মহাসড়কের পিরোজপুরের সিও অফিস থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসষ্টান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সওজ পিরোজপুর বিভাগ।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত আছে। তাদের এ কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। সড়কের দু’পাশ দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার আহ্বান সাধারণ মানুষের। অভিযানের নেতৃত্ব দেন যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে